উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট: February 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলার উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক সৈয়দ ইউসুফের মামলা বানিজ্য, চাঁদাবাজী ও ভুমিদস্যুতার বিচারের দাবীতে তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছে। ২২ ফেব্রয়ারী রবিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত এক নারী আভিযোগ করেন, ৫ আগস্টের পরে ইউসুফ মীরা জমি দখল, চাঁদাবাজী ও মামলা বানিজ্য করে এলাকার মানুষকে হয়রানী করেছেন। তার সাথে জমি নিয়ে বিরোধের জেড় ধরে পতিপক্ষকে রাজনৈতিক মামলায় আসামী করে হয়রানী সহ নানা কর্মকান্ডে জড়িত রয়েছেন ইউসুফ মীরা। তার কারনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন কি নিজ দলের নেতাকর্মীরাও তার নির্যাতনের শিকার হয়েছেন। চাচাতো ভাই সৈয়দ নান্টু আভিযোগ করেন তার জমির উপর দিয়ে নিজ বাড়ীর পথ তৈরী করতে সেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ উপজেলা পরিষদের সরকারী টাকায় বরাদ্দের পোল নির্মান কাজ শুরু করেন। ২১ শে ফেব্রয়ারী নির্মান কাজ শুরু কারার সময় জমির ওয়ারিশগন ও এলাকাবাসী পুল নির্মানে বাধা দিলে সেচ্ছাসেবক দল নেতা ইউসুফ মীরা তার দলবল নিয়ে গ্রামবাসীর সাথে তর্কে জড়িয়ে পরেন চরম উত্তেজনার এক পর্যায়ে বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হলে তিনি কাজ বন্ধ করে দেন বলে দাবি করা হয়। তার পর থেকেই নানাধরনের হুমকি প্রদান করেন ইউসুফ মীরা।

তার বিচারের দাবীতে শতশত মানুষ মানববন্ধন কর্মসুচী পালন করেন। অভিযোগের বিষয়ে সেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ মীরা বলেন, যারা মানববন্ধন করেছেন তারা “ফ্যাসিস্টের লোক” এবং রাজনৈতিক বিদ্বেষ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমি তিনি বৈধভাবে দলিলের মাধ্যমে ক্রয় করেছেন এবং কারও কাছে চাঁদা দাবি করেননি। তার ভাষ্য, হিংসা ও প্রতিহিংসার কারণেই তার বিরোধিতা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network