শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেট: February 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: সদর থানার পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে এই সফলতা অর্জন করে ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে খাগড়াছড়ি পার্ক সাইট হাসপাতালের এক ইন্টার্ন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি’র একটি মোটরসাইকেল পার্ক সাইট হাসপাতালের সামনে থেকে চুরি হয়।

ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ওরফে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।পুলিশ জানায়, আটককৃত রাশেদ একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় ও সিরিয়াল সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network