২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দুমকিতে পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা আবুল হোসেন ও হানিফ হোসেনদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এতে সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের হওয়ার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান আছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন যুগান্তরকে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network