শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন”

আপডেট: February 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো“আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন”! আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি,চিড়া, মুড়ি, ছোলা বুট খেজুর,দুধ সেমাইসহ ঈদের সামগ্রী।

সংগঠনটির সভাপতি খাজিদা খানম লিপি বলেন, সমাজের বিত্তশালীদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান! সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।

কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (খোকন) বলেন, আনোয়ারা আশ্রাফ ফাউন্ডেশন সামাজিক সংগঠন মানুষের সেবায় কাজ করে যেতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া চান! উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক সাইফুল আলম স্বপন, নিজাম উদ্দিন খান সভাপতি, জামায়াতে ইসলামী গারুড়িয়া ইউনিয়ন ,মোস্তাফিজুর রহমান শিক্ষক বালিগ্রাম দাখিল মাদ্রাসা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network