১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ভান্ডারিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

আপডেট: মার্চ ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম :: পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নে মোঃ মোস্তাফিজুর রহমান খলিফা নিজ জমিতে অবৈধভাবে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল বারেক খলিফার নামে, ঘটনা সূত্রে জানা যায় মোঃ মোস্তাফিজুর রহমান খলিফা ও মোঃ বারেক খলিফার মধ্যে দীর্ঘদিন যাবত, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, যে মামলার বাদী মোঃ মোস্তাফিজুর রহমান, মামলা নং-১৯৪/১৯, এ মামলা চলমান থাকাকালীন মামলায় অন্তর্ভুক্ত জমিতে অবৈধভাবে আঃ বারেক খলিফা প্রবেশ করে ভবন নির্মাণ করিতেছে, এমন অভিযোগ করেন উক্ত মামলার বাদী মোঃ মোস্তাফিজুর রহমান,

এ ব্যাপারে মুস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান আমি অসহায় বৃদ্ধা মানুষ বিবাদী আঃ বারেক খলিফার জোরপূর্বক আমার নিজ জমিতে প্রবেশ করে অবৈধভাবে ভবন নির্মাণ করিতেছে এ ব্যাপারে আমি বাধা দিলে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি, দাম কি দিয়ে থাকে, তাদের সাথে জোর বলে না পারিয়া আমি ১৪৪ ধারায় একটি মামলা করি, মহামান্য আদালত আমার মামলা মঞ্জুর করে উক্ত জমিতে উভয়ের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে কিন্তু বিবাদী আঃ বারেক খলিফা আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করে ভবন নির্মাণের কাজ চলমান রাখে, এ ব্যাপারে আঃ বারেক খলিফার কাছে জানতে চাইলে বলেন মোস্তাফিজুর রহমানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, তার সাথে আমাদের যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তা স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে, যে রোয়েদাদ নামা আমার কাছে রয়েছে তারপরেও মোস্তাফিজুর রহমান শুধু শুধু মিথ্যে অপবাদ দিয়ে আমাদের হয়রানি করিতেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network