শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

আপডেট: March 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়িতে ২০ জন আহত হয়েছেন।বুধবার (৫ মার্চ) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে রাতে থেমে থেমে প্রায় এক ঘণ্টা সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘণ্টা খানেক থেমে থেমে সংঘর্ষ হয়।এরপর দুই পক্ষ যার যার হলে চলে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network