১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান বিএনপির সাথে সংঘর্ষে আহত হয়ে ১০ দিন পর জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক বাকেরগঞ্জে মেয়র প্রার্থী হারুন সিকদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি “জাগ্রত তারুণ্য” স্বেচ্ছাসেবী সংগঠনের বাকেরগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক হলেন খান মেহেদী লক্ষীছড়িতে ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিল সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: মার্চ ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বুলবুল ইসলাম :: “আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদরে ও নাগেশ্বরী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন, ইউনিসেফ, ফ্রেন্ডশিপ, আরডিআরএস, এফাদ, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, নারী সংগঠন, এনজিও সংগঠন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় নারী অধিকার, নারীর অবদান, কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য, নারীদের সাইবার বুলিং, নারী নির্যাতন, নারীদের হেনস্তা, নারী বৈষম্য সহ বাল্য বিয়ে নিয়ে আলোচনা করেন বক্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network