গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট

আপডেট: March 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনাস্থলে আসছে আরও দুই ইউনিট।

বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

আগুন চারতলা ভবনটির নিচ তলা ও চারতলায় ছড়িয়ে পড়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। স্থানীয়রা জানাচ্ছে যে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network