শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট: March 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় স্প্রিটবোট ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন এর বটতলায় এলাকার মেঘনায় জোয়ারের সময় ভেসে আসে। পরে ভাটায় পানি নেমে গেলে মরদেহটি পাড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

গত বুধবার সন্ধ্যার পরে স্প্রিটবোট ডুবির ঘটনায় পুলিশ সদস্য ফখরুল ইসলাম নিখোঁজ হয়েছিলেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় লালমোহন উপজেলার মঙ্গলশিকদার লঞ্চঘাট থাকে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে অংশ নিয়েছিলেন পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম। সাত সদস্যের টিম একটি স্প্রিটবোট নিয়ে অভিযানের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তীব্র স্রোতের টানে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে নোঙ্গর করা কর্ণফুলী ১০ লঞ্চের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। তাৎক্ষণিক ছয়জন উদ্ধার হলেও পুলিশ সদস্য ফখরুল ইসলামকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান শুরু করে। টানা দুই দিন অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পার্শ্ববর্তী উপজেলা দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network