শিরোনাম

বাকেরগঞ্জ পৌরসভাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী শাহীন তালুকদার

আপডেট: March 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: বাকেরগঞ্জ পৌরসভাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তরুন সমাজসেবক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন তালুকদার শাহীন। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে তিনি প্রচার-প্রচারণা শুরু করেছেন। এজন্য তিনি পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে পৌরসভার ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ শাহাবুদ্দিন তালুকদার শাহীন বলেন, “আমি পৌরসভার জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার কাজ। তিনি আরও জানান, দল থেকে মনোনয়ন দিলে এবং অতীতের ন্যায় জনগণ তার পাশে থাকলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network