শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ইউটিউব দেখে জমিতে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

আপডেট: March 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চাঁদপুর  প্রতিনিধি:: চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটক বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদ করা অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ইউটিউবে ভিডিও দেখে গাঁজা চাষে উৎসাহিত হন এবং নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তিনি বলেন, “শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।”

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network