জীবননগরে প্রাইভেটকারে ডিবির তল্লাশি, ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ আটক ২

আপডেট: March 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

জীবননগরের হাসাদাহ এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

আটক দুজন হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

ডিবি জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সামনে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। এসময় গাড়ি থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network