শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

আপডেট: April 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আদিব নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১লা এপ্রিল) বিকালে উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার একটি কলাবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক আদিব সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার আবুল হোসেনের কলাবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি।

হাবিলদার লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেলসহ আদিব নামের এক যু্ককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network