শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ত্রিশালে শিশু লাবিব হত‍্যা, কারাগারে বাবাসহ সৎ মা

আপডেট: April 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের ::ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু সন্তান লাবিবকে গলাটিপে হত্যার অভিযোগে ঘাতক বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হরিরামপুর রায়ের গ্রামের সোহাগ মিয়া এবং তার স্ত্রী (শিশুর সৎ মা) জাকিয়া আক্তার। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ত্রিশাল থানা পুলিশ সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে, বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশু লাবিবের মা লামিয়া আক্তার দীর্ঘদিন ধরে একই গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে শিশু লাবিবকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে স্থানীয়রা শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া আক্তার বাদী হয়ে ঘাতক স্বামী সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবা সোহাগ মিয়া নিজেই তার সন্তানকে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে ঘাতক বাবা নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় প্ররোচনা ও সহযোগিতার অভিযোগে অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network