শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট: April 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাহিন হাওলাদার:: সারাদেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (৫ এপ্রিল) সকালে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধলমৌ এলাকার নাজিম আলী মৃধার বাড়ি সংলগ্ন টিকাদান কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার।
উদ্বোধনী বক্তব্যে জিয়া উদ্দিন হায়দার বলেন, “দেশে বর্তমানে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিকভাবে টিকা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।” তিনি শিশুদের সুরক্ষায় কোনো ধরনের আতঙ্কিত না হয়ে সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, স্থানীয় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, বরিশাল বিভাগে গত ৪ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১ জন সন্দেহজনক কারণে মারা গেছেন। বর্তমানে বিভাগের ছয় জেলায় ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ক্রমবর্ধমান এই সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সরকারের এই দেশব্যাপী টিকাদান কর্মসূচি সফল করতে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা Gavi, the Vaccine Alliance, UNICEF এবং World Health Organization (WHO)।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচী অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শিশুদের এই টিকা প্রদান নিশ্চিত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network