শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কালিয়াকৈরে অটোরিকশা চাপায় শিশু নিহত

আপডেট: April 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া থেকে জালশুকা আঞ্চলিক সড়কের বড়ইছুটি এলাকায় সুমনা আক্তার (৬)নামে এক শিশু অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল রবিবার সকাল দশ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমনা আক্তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

সাইফুল ইসলাম পরিবারসহ বরই ছুটি এলাকার শরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে কাজ করতেন। কালিয়াকৈর থানার পুলিশের উপ- পরিদর্শক এস আই রেজাউল করিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network