শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: April 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল বাছিত গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার ও মাতার নাম শাহিনুর বেগম।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network