শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী

আপডেট: April 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজার এলাকা থেকে এক অন্তঃসত্ত্বা, মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণা করে গাজীপুরের পুবাইলে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
জানা যায়, উদ্ধারকৃত নারী সন্তানসম্ভবা। তার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
এদিকে অসহায় ওই নারীকে দ্রুত নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network