শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পিরোজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চড়খালী কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ খনন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।তিনি আরো বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার) এবং ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদারসহ অন্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল।পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network