শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাবুগঞ্জে জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: April 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জ্বালানি তেল, ভোজ্য তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

তিনি জানান, এনএসআই’র দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রাকুদিয়া এলাকায় একটি ট্রাক থেকে ভ্রাম্যমাণভাবে জ্বালানি তেল বিক্রির সময় মনির সরদারকে আটক করা হয়। তার কাছ থেকে পটুয়াখালীর ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর নামে বরাদ্দ করা ২৩০০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্যমূল্যে তেল বিক্রির মুচলেকা নেওয়া হয়।

পরে নতুন হাট এলাকার এসএ কর্পোরেশনের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৪০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রহমতপুর ইউনিয়নের এসএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ৩০০০ লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক এসএম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে এ বিষয়ে সতর্কও করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network