শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জীবননগরে খড়ি গোছানোর সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট: April 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল হোসেন (২৫) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের জমিতে খড়ি গোছানোর কাজ করছিলেন রাসেল। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাসেল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

খবর পেয়ে নিহত সোহেল হোসেনের বাড়িতে যান জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং একইসাথে নিহতের পরিবারের হাতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ ২৫ হাজার টাকা এবং শুকনো খাবার তুলে দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network