শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

আপডেট: April 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। এক ফসলি থেকে শুরু করে তিন ফসলি মাঠে অবৈধভাবে রেজা সুমন নামের একজন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সাবেক জেলা জজ (অবঃ) রেজা তারিক আহম্মেদ, রেজা মাহামুদ, রেজা হাবিবুর রহমান ও সৈয়দ আঃ সোবাহানের জমির মাটির টপসয়েল (জমির উপরের অংশ) কেটে ইট ভাটায় বিক্রি করছে। এ ঘটনায় প্রতিকার পেতে জমির মালিকদের পক্ষে রেজা মাহমুদ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, তিনি কয়েকজনের কাছ থেকে মাছের ঘের করার কথা বলে জমি লিজ নিয়ে সেই জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করেছে। তাছাড়া ওই জমির ১৩১০ নং দাগের মাটি কেটে ট্রাক পাকা রাস্তার ওঠার বিকল্প পথ তৈরি করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জেএল ৫৯ নং বাগদিয়া মৌজার এসএ খতিয়ান নং ৭৮৯ হালদাগ নং-১৩১০, ১৩৩০, ১৩৩২, ১৩৩৮ ও ১৩৪২ এ সাবেক জেলা জজ (অবঃ) রেজা তারিক আহম্মেদ, রেজা মাহামুদ, রেজা হাবিবুর রহমান ও সৈয়দ আঃ সোবাহানের ফসলি জমি থেকে ৫ থেকে ৭ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। আবার কিছু মাঠে ১০ থেকে ১২ ফুট গভীরতার ফলে আশপাশের কৃষিজমি ভেঙে পড়ছে। এ ঘটনায় তিনিসহ এলাকার ফসলি জমির মালিক ও কৃষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন তৎপর হলে প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ করতে পারবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাগদিয়া গ্রামে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটছেন রেজা সুমন। তিনি বিগত ৭-৮ বছর ধরে উপজেলার বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি ক্রয় করে ইট ভাটায় বিক্রি করে আসছে।

মাটি খেকো ব্যবসায়ী রেজা সুমন বিগত দিনে ভেকু পল্টন দিয়ে নদীর পাড়ের ব্যক্তি মালিকানাধীন ও সরকারি চরের জমি কেটে ইটভাটায় বিক্রি করার কারণে ভূমি আইনে একাধিক মামলায় আসামি হয়েছেন। বর্তমানে পল্টন বাদ দিয়ে বেকুব মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে নিষিদ্ধ ট্রাকে পরিবহন করে বিভিন্ন ইটভাটায় অবাধে মাটি কেটে বিক্রি করছে। প্রথম দিকে গভীর রাতে মাটিকাটা শুরু হতো। আর এখন দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত মাটি কাটার পর তা নিয়ে যাওয়া হয় বলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন ইটের ভাটায়। এতে কমে যাচ্ছে উর্বর আবাদি জমি। ফলে কমছে খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা।

কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের মাঠের জমিতে এ মৌসুমে মুগ ডাল আবাদ করেছে। এলাকার বেশির ভাগ কৃষক এবং জমির মালিকরা কেউ নিজে কেউবা বর্গা দিয়ে ধান রোপণের চেষ্টা করছে। এর মাঝে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করায় ফসলি জমি কমে যাচ্ছে।

বাগদিয়া এলাকার বৃদ্ধ কৃষক সৈয়দ আবদুস সোবাহান বলেন, যিনি মাটি কাটছে রেজা সুমন তিনি নাকি অনেক বড় নেতা বিএনপি নেতা। ক্ষমতার দাপট দেখিয়ে জোর করেই মাটি কেটে নিয়ে যাচ্ছে। ওই ঘেরের ভিতর আমার ২২ শতাংশ জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরসহ হত্যার হুমকি দিয়েছেন রেজা সুমন।

কৃষক সালাম খান জানান, মাটিখেকো রেজা সুমনের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টর গাড়িতে নেয়ার ফলে তার মুগ ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এতে তিনি কয়েক হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাছাড়া তার জমি সংলগ্ন পাশের জমি থেকে মাটি কেটে ফেলায় পানি নিষ্কাশনের জটিলতা দেখা দিয়েছে। এমনভাবে চলতে পারেনা। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত রেজা সুমন সাংবাদিকদের জানান, তিনি ওই জমি লিজ নিয়ে মাছের ঘের করার জন্য মাটি কেটে সেই মাটি ইটভাটায় বিক্রি করছেন। ধানের জমির মাটি কেটে বিক্রি করা অবৈধ কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে লাইন কেটে দেন।

ভারপ্রাপ্ত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার বলেন, কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অবৈধভাবে মাটি কাটায় ইতিমধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করেছি। এ ধরনের অভিযান চলমান থাকবে। সে যেই হোক আবাদি জমির মাটি কাটার কোন সুযোগ নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network