শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট: April 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে করা সম্ভব হয়নি। রবিবার (১৯শে এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার বিকালে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা রবিবার সকালে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে আসামিবিহীন অবস্থায় জব্দ করে ২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network