লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

আপডেট: April 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিটিআরটি সদস্য ও স্থানীয় জনগণ। রোববার (১৯ এপ্রিল) সকালে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।পরে হরিণটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধার সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে খাবারের সন্ধানে বা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ডিএফও বলেন, উদ্ধার স্ত্রী হরিণটির ওজন প্রায় ২৫ কেজি। হরিণটি সুস্থ আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network