শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মিথ্যা মামলার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন

আপডেট: April 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আশরাফুজ্জামান:: গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে বিটিসি বাজার এলাকায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী আমাদেরকের ফাঁসানোর জন্য থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জনান দীর্ঘদিন ধরে ছাদেক আলীর সাথে আমাদের পারিবারিক ভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই জেরে সাদেক আলী সড়ক দূর্ঘটনায় আহত হলে সেই সুযোগে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মামলা প্রত্যাহারের দাবি করছি,পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর শাস্তি দাবি করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network