শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

আধুনিক বাকেরগঞ্জ গড়তে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আবুল হোসেন খান

আপডেট: April 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ  প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

আজ ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে শ্রীমন্ত নদী হতে বয়ে যাওয়া কৃষ্ণকাঠী নাপিত খালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি’র নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুনঃখননের ফলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network