১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ

আপডেট: মে ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: চরফ্যাশনের শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে
জমিজমা বিরোধের জেরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শশীভূষণ থানা পুলিশ গ্রামের বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকারকে গ্রেফতার করে নিয়ে যায়।

শশিভূষণ থানা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী বাসিন্দা মো. লোকমান হোসেন থানায় মামলা দায়ের করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৭০ বছর বয়সী একজন এলাকাবাসী বলেন, সেলিম খন্দকার এলাকায় বেশ সুনামের সাথে দীর্ঘদিন বসবাস করে আসছে। তার ভিতর খারাপ কিছু দেখিনি, ঘটনাটি শুনে অবাক হয়েছি। তবে এলাকায় কয়েকজনের সাথে তার জমিজমার বিরোধও রয়েছে। এর আগেও এই পক্ষের সাথে তাদের মারামারি ঘটনা ঘটেছিলো।
সেলিম খন্দকারের পরিবারের সদস্যরা বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, অভিযোগকারী পক্ষের সঙ্গে ২০২০ সালের এপ্রিল মাস থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
পরিবারের দাবি অনুযায়ী, করোনা মহামারির সময় জমি নিয়ে বিরোধের ঘটনায় অভিযোগকারী পক্ষ নিজেদের শরীরে আঘাত করে মিথ্যা মারামারির অভিযোগ তোলে এবং হাসপাতালে ভর্তি হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠকে ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয়। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয় এবং সামাজিক শান্তির স্বার্থে তখন সেলিম খন্দকারের পরিবার অভিযোগকারী এই পরিবারকে ক্ষমা করে দেন বলেও জানান।
পরিবারের আরও অভিযোগ, এরপর থেকেই বিভিন্নভাবে ষড়যন্ত্র ও হয়রানির চেষ্টা চলতে থাকে। তাদের আম ও বিভিন্ন ফলের বাগানে অভিযোগকারী পরিবারের সন্তান ও আত্মীয়স্বজনের ছেলে-মেয়েরা ফল নষ্ট করতো । এ বিষয়ে একাধিকবার অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি পরিবারটির।
সেলিম খন্দকারের ছেলে যুব শক্তির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ খন্দকার মঞ্জু বলেন, “বাগানের ফল নষ্ট করাকে কেন্দ্র করে আমার বৃদ্ধ বাবা এক শিশুকে শাসন করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন এবং আমাদের পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে একটি কুচক্রী মহল পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল থেকে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং মামলা করার হুমকি দেওয়া হয়। দাবি পূরণে ব্যর্থ হয়ে তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ৭ বছর বয়সের শিশুকে প্রতিবেশী বৃদ্ধ সেলিম খন্দকার কর্তৃক তার হাজারীগঞ্জ ৬নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে
ধর্ষণ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
শশীভূষণ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ বলেন,ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মেডিকেল পরীক্ষা করানো হয়েছে, রিপোর্ট এখনো হাতে পাইনি ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network