১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বরিশালে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

আপডেট: মে ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।বৃহস্পতিবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বরিশাল মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।শান নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা প্রবাসী সজল দাসের ছেলে এবং কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান বাসা থেকে মায়ের জন্য খিচুড়ি কিনতে মোবাইল নিয়ে বের হয়। পরে ভাটিখানা মন্দিরের সামনে একটি বিকাশের দোকান থেকে সে ৮ হাজার টাকা উত্তোলন করে। এরপর সে নিখোঁজ হয়।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ একাধিক টিম গঠন করে অনুসন্ধান শুরু করে। পরে ৬ মে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে শানকে উদ্ধার করে কক্সবাজার থানা পুলিশ। পরে কাউনিয়া থানা পুলিশ তাকে বরিশালে নিয়ে আসে।

শান জানায়, টাকা উত্তোলনের পর খিচুড়ি অর্ডার দিয়ে হাঁটার সময় এক ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এরপর থেকে আর কিছুই তার মনে নেই।শানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network