১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে আবারও ভাঙচুর

আপডেট: মে ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়িতে আবারও ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে শহরের রোল্যান্স রোড এলাকায় অবস্থিত ওই বাড়িতে ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয়ে একদল শিক্ষার্থী এ ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শিক্ষার্থী ওই বাড়ির মূল গেটের সামনে ভাঙা দেয়ালে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। এ সময় মেশিন দিয়ে লোহার গেট কেটে অপসারণ করা হয়। পরে অপসারিত টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আমির হোসেন আমুর ওই বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কয়েক মাস আগে সেখানে দ্বিতীয় দফা হামলা চালিয়ে সামনের দেয়াল ভাঙচুর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network