১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট: মে ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৫ জন মাদকসেবীকে আটক করেছে। আটককৃত ৫ জনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

পুলিশ গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার ৫ জনের প্রত্যেককে তিন মাস করে সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার (২৬), ও মোহাম্মদ আরাফাত (১৯)।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদকসেবীকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ অভিযান নিয়মিত চলবে। কোন মাদক সেবীকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি হুশিয়ারি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network