১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম

আপডেট: মে ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, জুলাই ঘোষণাপত্র ও গণভোটের রায় বাস্তবায়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আপ্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি শ্রমিকবান্ধব সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শ্রমিক অধিকার নিশ্চিতকল্পে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (৯ মে ) বিকাল ৪টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে ফেডারেশনের কেন্দ্র ষোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশালে জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ড. এস.এম মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, ট্রেড ইউনিয়ন সম্পাদক সৈয়দ আলী হোসেন লাভলু ও প্রকাশনা সম্পাদক মোঃ কামারুজ্জামন প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলা নেতৃবৃন্দ সহ ফেডারেশনের বরিশাল জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন তিনি মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহনে আয়োজিত পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।
বেলা ১১টায় হিজলা উপজেলার বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুল অমিন ও উপজেলা উপদেষ্টা মাওলানা হারুন-অর-রশিদ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network