১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পাথরঘাটায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ল হরিণ, সুন্দরবনে অবমুক্ত

আপডেট: মে ১১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় হঠাৎ করে এক বাড়িতে জীবিত হরিণ ঢুকে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ৩টায় স্থানীয়দের সহায়তায় বনবিভাগ পৃথক বাড়ি থেকে দুইটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এর আগে এদিন সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়াা গ্রামের মোস্তফা ফরাজির বাড়িতে হঠাৎ করে হরিণটি চলে আসে। স্থানীয়রা প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হন এবং পরে বনবিভাগকে খবর দেন।খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়ির পুকুরপাড় থেকে একটি পুরুষ হরিণ উদ্ধার করে। উদ্ধারের ৩ ঘণ্টা পর কালিয়ার খাল গ্রাম থেকে আরো একটি মাদি হরিণ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপকূলীয় এলাকা হওয়ায় সুন্দরবনের সঙ্গে এর ভৌগোলিক দূরত্ব তুলনামূলক কম। এ কারণে অনেকের ধারণা, হরিণঘাটা সংরক্ষিত বন থেকে পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে।এলাকাবাসীর সহযোগিতায় শেষ পর্যন্ত হরিণটিকে বনবিভাগের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। লোকালয়ে এভাবে হরিণ সচরাচর দেখা যায় না, তাই সবাই অনেকটা অবাক হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জ্ঞানপাড়া টহল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাববাড়িয়া ও কালিয়ার খাল গ্রাম থেকে দুটি হরিণ উদ্ধার করেছে। একটি হরিণ কিছুটা অসুস্থ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, হরিণগুলো কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network