আপডেট: May 14, 2026
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পাঁচ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ই মে) সকালে জীবননগর বিওপির আওতাধীন পিচমোড় এলাকা হতে আসামিবিহীন অবস্থায় এসব ওষুধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮-এমপি হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পিচমোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
হাবিলদার সোহরব হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় জব্দ করা হয় এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।

