আপডেট: May 15, 2026
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত, একজন নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অপর জন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি।
তারা হলেন- জীবননগর বাজারপাড়ার মিরজান আলীর ছেলে সাহেদ আহম্মেদ (৪০), বাঁকা গ্রামের আশতলাপাড়ার আলম হোসেনের ছেলে ফুরকান আহম্মেদ লাভলু (২৬), আন্দুলবাড়ীয়া গ্রামের দরগাপাড়ার বিশারতের ছেলে ফরিদ (৪০), জেহের আলী মণ্ডলের ছেলে ফেতু মিয়া (৫০), ফেতু মিয়ার ছেলে রজব মিয়া (২৬), মনোহরপুর গ্রামের মৃত আ. হান্নানের ছেলে লিয়াকত আলী (২৮), দেহাটি গ্রামের মৃত বারেক মুন্সির ছেলে আব্বাস উদ্দিন মুংলা (৪৭), আনছার আলীর ছেলে নাসিরুল ইসলাম (২৮) এবং মৃত রবগুল শাহ-এর ছেলে নাজমুল শাহ (২৮)।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, জীবননগর থানার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৫ই মে) সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

