২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তালতলীতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স পাকিস্তানকে ‘ডাবল হোয়াইটওয়াশ’ করে বাংলাদেশের ইতিহাস জীবননগরে গাঁজা ও তাড়িসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ বরিশালে বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, ফাঁকা মিলল অনেকের চেয়ার বাউফলে বিএনপি-জামায়াত উত্তেজনার মুখে অবরুদ্ধ সেতুমন্ত্রী গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন

তালতলীতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স

আপডেট: মে ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। মাদক নির্মূল, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। কিশোর গ্যাং, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নেওয়া হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি।

এরই ধারাবাহিকতায় নিয়মিত মাদক উদ্ধার, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। তালতলী উপজেলাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকায় পরিণত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক, জুয়া বা যেকোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কেউ কোনো অপরাধের তথ্য জানলে পুলিশকে অবহিত করুন অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network