৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

কলাপাড়ায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত-১

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৮ জন। শনিবার রাত সোয়া ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া আন্দামানিক নদীর ওপর নির্মিত সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার সময় ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছেল বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পথে রাত ১১ টার দিকে হরুন গাজী মারা গেছেন।

এ দিকে দুর্ঘটনার খবর শোনার পরপরই আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতার জন্য ছুটে যান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network