চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ একজন আটক

আপডেট: June 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার সুবদিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ই জুন) সকাল পৌনে ৯টার দিকে তাকে আটক করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল। আটক হযরত আলী আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার সুবদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশে এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনের পাকা রাস্তার উপর হতে হযরত আলী নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাঁধে ঝুলানো ট্রাভেল ব্যাগের ভেতর হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১৬ কেজি গাঁজা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network