গৌরনদীতে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত

আপডেট: June 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে।মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, নিহত মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

তিনি আরও জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার যাত্রী ওই নারী নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network