১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

জীবননগর সীমান্তে স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক ১

আপডেট: জুন ১৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিজ জিম্মায় রেখে বহনকালে এক ব্যক্তি বিজিবির হাতে আটক হয়েছে। রবিবার (১৪ই জুন) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে মেদিনীপুর বিওপির টহল দল। আটক সিকান্দার আলী (৪০) গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে।

তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে ৭৯৩ দশমিক ৬৯ গ্রামের ৮ পিস স্বর্ণের বার (সম্পূর্ণ বার ৪ পিস, ভাঙা বার ৩ পিস এবং ভাঙা টুকরা ০১ পিস), একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network