শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: June 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের চরমুগুরিয়ায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন গুদামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

অগ্নিকাণ্ডে গুদামে সংরক্ষিত সয়াবিন তেলের বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে যায়। আগুনের তাপে গুদামের দেয়াল, টিনের ছাউনি ও দরজাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুদাম মালিক ও মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসমাইল মোল্লা বলেন, আমার গুদাম প্রায় ছাই হয়ে গেছে। বিপুল পরিমাণ টিসিবির পণ্য ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network