২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার

জীবননগরে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

আপডেট: জুন ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি ২০ গ্রাম গাঁজা। আটক তিনজন হলেন- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের রিফুজীপাড়ার মৃত একছেদ মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (৪২), লক্ষীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৭) এবং ফারুক হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪১)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলার দেহাটি এলাকা থেকে লিটন মণ্ডলকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা। আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন৷

পরবর্তীতে একই টিম জীবননগর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ ও নাহিদ হোসেনকে আটক করে। আটকের পর তাদের প্রত্যেকের হেফাজত হতে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজু আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং নাহিদ হোসেনকে ৪০ দিনের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network