২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা

আপডেট: জুন ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এ অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

ওয়ালটন প্লাজা, খাগড়াছড়ির উদ্যোগে এবং খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি ক্যাম্প চলাকালীন সময়ে সকল ধরনের ল্যাবরেটরি পরীক্ষার ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুকলা। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার ম্যানেজার তাইয়েবুর রহমান এবং কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন। তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয়রা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network