২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় কিশোরীদের ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংলাপ প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় কারিতাস তালতলী অফিসের হলরুমে সভার আয়োজন করে কারিতাস বরিশাল অঞ্চল। প্রকল্পটির অর্থায়ন করছে কারিতাস ইতালিয়ানা।কারিতাস বরিশাল অঞ্চলের প্রোগ্রাম অফিসার সম্রাট সেরাও-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাঠ কর্মকর্তা যোয়াকিম বালা। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, গ্রামীণ কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সক্ষমতা তৈরিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিসহ বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কমিউনিটি লিডার এবং প্রকল্পের এনিমেটররা অংশ নেন।

বক্তারা বলেন, সংলাপ প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা ও নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে। পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে প্রকল্পটি সহায়ক হবে।আলোচনা শেষে অতিথিরা প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তালতলীতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় কারিতাস বরিশাল অঞ্চলকে ধন্যবাদ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network