২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট: জুন ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী বরগুনা প্রতিনিধি::বরগুনার তালতলীতে তালতলী সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন–২০২৬ উপলক্ষে দিনব্যাপী সচেতনতামূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ তালতলী সিডিপি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

কর্মসূচির অংশ হিসেবে এলাকার অসহায় ও সাধারণ জনগণের মাঝে পুষ্টিকর খাবার এবং বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা নিতে আগত সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী সিডিপির ম্যানেজার স্বপন ফলিয়া। সংস্থাটির স্বাস্থ্য কর্মকর্তা সুমন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এর মেডিকেল অফিসার ডাঃ মাহফুজা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহফুজা আক্তার বলেন, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং -এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসচেতনতা ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network