২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না আটক

আপডেট: জুন ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।গত বৃহস্পতিবার নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বরিশালের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি দল সদর রোডের ওই ক্লিনিকে অভিযান চালিয়ে মুন্নাকে হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাবেক নেতাকর্মীদের একটি অংশ গোপনে ঝটিকা মিছিল করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ফুটেজ ও তথ্য গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network