৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকার পথে নতুন আশার আলো সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক! মাদক নির্মূল আদৌ কি সম্ভব? বানারীপাড়ায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতুর স্প্যান ধস, যোগাযোগ বন্ধ

বাকেরগঞ্জের আলোচিত হালিম হত্যা মামলার আসামি শাকিল মোল্লা গ্রেফতার

আপডেট: জুন ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বাকেরগঞ্জের আলোচিত হালিম হত্যা মামলার আসামি শাকিল মোল্লা (২৭) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ২৭ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই রাজু এর নেতৃত্বে পুলিশের একটি দল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তাঁকে গ্রেফতার করে।
শাকিল মোল্লা বাকেরগঞ্জের গারুড়িয়ার ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলোচিত হালিম হত্যা মামলার ৮ নং আসামি।উল্লেখ গত ১৫ মে শুক্রবার দুপুরে ৩.৩০ মিনিটের সময় জমি জমা সংক্রান্ত বিবাদে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে হালিম হাওলাদার নিহত হন।
ঘটনার একদিন পর নিহতের ভাই মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা স্হানীয়রা দুই আসামিকে ধরে পুলিশে দিলেও পুলিশ এই একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন তথ্য প্রযুক্তির ব্যবহার করে হালিম হত্যা মামলার ৮ নং আসামি শাকিল মোল্লা (২৭) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network