১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা অবৈধভাবে পণ্য তৈরি করে বাজারজাত করায় লাখ টাকা জরিমানা মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ!

প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা

আপডেট: জুলাই ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

​বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন ও তাৎক্ষণিক সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।​ ভূরুঙ্গামারী সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

​ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।

​প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুর রহমান রানা বলেন, “ভূরুঙ্গামারী সদর বাজারের এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

আজ তাঁর পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার নিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে।”অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network