২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনেকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট: জুলাই ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: অভিযোগকারী মোঃ মামুন খান (সাবেক মেম্বার) গত ২৫ জুন ২০২৬ কম্পিউটার টাইপকৃত সাদা কাগজে গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন ভুঁইফোড় সংগঠন, কোন নিবন্ধন নেই, এই সংগঠনের মূল কাজ সহযোগিতার নামে সাধারন মানুষের কাছে ভয়ভীতি দেখিয়ে চাদা আদায় করা এবং সংগঠনের লোকজন বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত একটি অভিযোগ বরিশাল জেলা প্রসাশক বরাবর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দেয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার মোঃ মামুন খান মুঠোফোনে বলেন, আমার নাম ব্যবহার করে বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর একটি আবেদনপত্র পাঠানো হয়েছে আবেদনপত্রে ব্যবহৃত মোবাইল নম্বর আমার নয় এবং আমার নাম ও পরিচয় ব্যবহার করে এ ধরনের আবেদন অনৈতিক এবং আইনত দণ্ডনীয় কাজ। আমার ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা হয়েছে কারা আমার নাম, পরিচয় ও স্বাক্ষর জাল বা অপব্যবহার করে এই আবেদন তৈরি করেছে, তাদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার মুঠোফোনে বলেন, মিথ্যা, অসত্য, বানোয়াট, গুজবে ভরা একটি ভুয়া অভিযোগ ,উল্লেখিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন জঘন্য মিথ্যাচার ও অসত্য অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন ওইসব অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নেই। গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী ব্যক্তি আমাকে নিয়ে ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর অভিযোগ করে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে!

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন” অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে টিন বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লুঙ্গি ও কাপড় বিতরণ, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় নারীদের বিয়েতে আর্থিক সহযোগিতা, বিভিন্ন ওয়ার্ডে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামত, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং সম্প্রতি এক হতদরিদ্র পরিবারের জন্য সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি ইতোমধ্যে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্বচ্ছতা ও সততার সাথে কাজ করে যাচ্ছে গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন। একটি মানবিক সংগঠনের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তাদের ভুল স্বীকার করে অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের এই ধরণের বিভ্রান্তিকর অভিযোগে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network