৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: জুলাই ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। লাশের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি।গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা ও সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান লাশটি দেখতে পান।পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ বা ট্রলারডুবির কোনো জেলের লাশ হতে পারে।তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে ৩০ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network