১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গোমা সেতুর ২৪ টি নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা! দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক: সামারি ট্রায়ালে কারাদণ্ড শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির খাগড়াছড়িতে বন্যায় পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ, মা ও শিশু জীবিত উদ্ধার থানায় হামলার ঘটনায় দুই শতাধিকের বিরুদ্ধে মামলা

দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

আপডেট: জুলাই ১১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না:: বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং সৃজনশীল কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহকর্মী ও শিক্ষকরা বলেন, কর্মদক্ষতা, সততা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বের প্রতি আন্তরিকতাই তাঁকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে। ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ জাতীয় সম্মাননা অর্জন করেছেন।এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মতে, মোহাম্মদ শহিদুল ইসলামের এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উজিরপুর উপজেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network